Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বদলগাছীতে ছাগল চুরির অপরাধে নারীরসহ আটক ৩ - Chief TV

বদলগাছীতে ছাগল চুরির অপরাধে নারীরসহ আটক ৩ - Chief TV

2026-06-09  বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি  26 views
বদলগাছীতে ছাগল চুরির অপরাধে নারীরসহ আটক ৩ - Chief TV
নওগাঁর বদলগাছিতে একটি অটো চার্জার টমটম যোগে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় নারীসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) বিকেল ১৬:৩০ ঘটিকায় বদলগাছি থানাধীন বালুভরা ইউনিয়নের বারা তোল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের স্ত্রী মোছা: নাজমা (৪০)-এর আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের একটি কালো রঙের ছাগল চুরি হয়। তিন জন চোর মিলে ছাগলটিকে একটি অটো চার্জার টমটমে তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

চোর চক্রটি ছাগল নিয়ে বারাতৈল এলাকায় পৌঁছালে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় জনতা টমটমটি থামিয়ে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও ভুলভাল উত্তর দিতে থাকলে এলাকাবাসী নিশ্চিত হন যে ছাগলটি চুরি করা।
 
পরে উত্তেজিত জনতা চোর চক্রের ৩ সদস্যকে ছাগল ও অটো টমটমসহ আটকে রেখে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আটককৃত অভিযুক্তরা হলেন- সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮),মোছা: জেসমিন আক্তার (২৫) সকলের বাড়ি নওগাঁ সদর বলে জানা যায়।

ঘটনার পরপরই বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন। সংবাদ পাওয়া মাত্রই ওসির নির্দেশনায় বদলগাছি থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ৩ চোরকে আটক করে এবং চোরাই ছাগল ও ব্যবহৃত অটো টমটমটি জব্দ করে থানায় নিয়ে আসে।

বদলগাছি থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, এই ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share: