Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অর্থনীতি / বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ - Chief TV

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ - Chief TV

2026-01-29  ডেস্ক রিপোর্ট  110 views
বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ - Chief TV

চীনা মালিকানাধীন হুয়াজু এক্সেসরিজ কোম্পানি চট্টগ্রামের মীরেরসরাইতে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়রণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে গত সোমবার এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৬.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা ১,৩৯৫ জন বাংলাদেশি নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। নতুন কারখানায় বার্ষিক ৪ মিলিয়ন কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিবসহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ উৎপাদন করা হবে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

চুক্তি স্বাক্ষরের সময় নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীর প্রতি স্বাগত জানান এবং শিল্প স্থাপনে সহজীকরণ, দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ। এছাড়া হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


Share: