Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মাগুরা / বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক - Chief TV

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক - Chief TV

2025-12-09  ডেস্ক রিপোর্ট  99 views
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক - Chief TV

মাগুরার সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মন্ডলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আজিজুল ইসলাম ওরফে আজিজার রহমান (৩৮) গুরুতর আহত হন।

প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আজিজুলের মৃত্যুর জেরে সোমবার আবারও উভয় পক্ষ রামনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ফরিদ মোল্লা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০), আব্দুল মন্ডল (৫০), সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মন্ডল (৫৪), সাহেব আলী (৩৫), উজ্জ্বল মন্ডল (৩৫), তালেব মন্ডল (৮২), তুরফান মন্ডল (৪৭), আওয়াল মন্ডল (৬২), বাচ্চু মন্ডল (৫৫), নান্নু মন্ডল (৪০), আজিল মন্ডল (৪৫), আরিফুল ইসলাম (৪০) এবং ইদ্রিস আলী (৪৩)সহ উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতরা মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
 


Share:

Single Page