Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / নতুন বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বাজেটে: মির্জা ফখরুল - Chief TV

নতুন বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বাজেটে: মির্জা ফখরুল - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  33 views
নতুন বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বাজেটে: মির্জা ফখরুল - Chief TV
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ১১ জুন সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হতে যাচ্ছে এবং এই বাজেটের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
সোমবার রাতে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে একটি অসাম্প্রদায়িক ‘রেইনবো স্টেট’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের, তবে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দেশের স্বাধীনতাকে অস্বীকার করার চেষ্টা করছে, যাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
 
শহীদ জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা ও দুর্ভিক্ষের সংকটের পর জিয়াউর রহমানই মুক্তবাজার অর্থনীতি, বিদেশে শ্রমিক পাঠানো, গার্মেন্টস রপ্তানি এবং কৃষি বিপ্লবের মাধ্যমে আজকের অর্থনৈতিক ভিত্তি রচনা করেছিলেন।
 
একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের নারী শিক্ষা এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনমুখী উন্নয়ন কর্মযজ্ঞের কথাও তিনি উল্লেখ করেন। উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share: