Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু: তালিকায় চীনা অর্থনৈতিক অঞ্চল - Chief TV

তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু: তালিকায় চীনা অর্থনৈতিক অঞ্চল - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  35 views
তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু: তালিকায় চীনা অর্থনৈতিক অঞ্চল - Chief TV
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।
 
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের সভায় বেশ কয়েকটি বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প।
 
এর আগে মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করার পর, এবার এক লাখ কর্মসংস্থান ও ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে চীনা জোনের এই প্রকল্পটি একনেকে তোলা হচ্ছে। কর্ণফুলী নদীর মোহনার কাছে ৮০০ একর জায়গাজুড়ে গড়ে উঠতে যাওয়া এই শিল্পাঞ্চলে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।
 
এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীন প্রকল্প সহায়তা হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা প্রদান করবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে এই মেগা প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে।

Share: