Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / ধরলা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার - Chief TV

ধরলা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার - Chief TV

2026-06-09  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  37 views
ধরলা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার - Chief TV
লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট সংলগ্ন ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের ম*র*দে*হ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার (৮ জুন) তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

নি/হ/তরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)।
তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু ধরলা নদীতে গোসল করতে নামে।

একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পড়ে তারা ভেসে যেতে শুরু করে। তাদের বন্ধু কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রংপুর থেকে আসা বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টার টানা অনুসন্ধানের পর সোমবার দুই ভাইয়ের ম*রদেহ উদ্ধার করা সম্ভব হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ম*রদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে মোগলহাটের পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাদের এই করুণ মৃত্যু স্থানীয়দের মাঝেও গভীর বেদনার সৃষ্টি করেছে।

Share: