Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার - Chief TV

ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার - Chief TV

2025-12-01  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  183 views
ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার - Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় এলাঙ্গী ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আরাফাত হোসেন (২২)'কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (৩০ নভেম্বর) সকালে ধুনট থানা পুলিশ গ্রেপ্তারকৃত আরাফাতকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়।

‎আরাফাত হোসেন বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গত শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বতুয়াবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল বের করে। অভিযোগ রয়েছে - এ সময় এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের ওই সদস্য তাদের বাধা দেয়। পরবর্তীতে মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।

‎ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি, ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “বিস্ফোরণ ও নাশকতার মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


Share: