Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল সরদারের - Chief TV

বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল সরদারের - Chief TV

2026-03-15  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  51 views
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল সরদারের - Chief TV

পাবনা-৪ আসনে ধানের শীষের পরাজয়ের মূল কারণ নিরপেক্ষ তদন্তের জন্য বিএনপি চেয়ারপার্সনকে অনুরোধ জানালেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

গতকাল বিকেলে পাকশীতে ‘‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া,মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

তিনি আরও বলেন,কোনভাবেই প্রকৃত বিএনপিকে ধ্বংস করতে দেওয়া হবেনা। যারা রেলের তেল ও কয়লা চুরি করে এবং মাদকে ব্যবসা করে বিএনপিকে ধ্বংস করেছে কোনভাবেই তাদের অশুভ রাজনীতি সফল হতে দেবনা উল্লেখ করে তিনি বলেন,জাসদ ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে যারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের কোনভাবেই সফল হতে দেবনা।

পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম,বিএনপিনেতা এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,বিএনপি নেতা পিএনএল আলাউদ্দিন,আব্দুল লতিফ কিরণ,মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ, মাসুদ রানা ইমরান,সাহবুল আলম,শফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আবির হোসেন,আশিকুর রহমান,সিজার হোসেন, আব্দুস সালাম রঞ্জু,টোকন ও কল্লোল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


Share:

Single Page