Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / ডিজিএফআই পরিচয়ে প্রভাব খাটাতে গিয়ে আটক নারী - Chief TV

ডিজিএফআই পরিচয়ে প্রভাব খাটাতে গিয়ে আটক নারী - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  43 views
ডিজিএফআই পরিচয়ে প্রভাব খাটাতে গিয়ে আটক নারী - Chief TV

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তার ও প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার (৩৭) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পেকুয়ার মগনামা সাবমেরিন ঘাঁটি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই নারী নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। মঙ্গলবারও তিনি একইভাবে যোগাযোগ করে বিভিন্ন তথ্য ও বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানাকে জানানো হলে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। তার দাবি করা পরিচয়ের সত্যতা যাচাইসহ সম্ভাব্য প্রতারণার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: