Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান- Chief TV

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান- Chief TV

2025-11-02  ডেস্ক রিপোর্ট  197 views
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান- Chief TV

ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানানো হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন)দের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।


Share:

Single Page