Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ক্যানসার আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর - Chief TV

ক্যানসার আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  26 views
ক্যানসার আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর - Chief TV

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তা দেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। ওই ঘটনার দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। এরপর সাত মাসের মাথায় স্বামীকেও হারান তিনি। একের পর এক পারিবারিক বিপর্যয়ে পরিবারটি চরম সংকটে পড়ে।

পরবর্তীতে জিসানের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব গ্রহণ করে ‘আমরা বিএনপি পরিবার’। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিতেন বলে সংশ্লিষ্টরা জানান। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবেও তার তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।


Share: