Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা - Chief TV

পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা - Chief TV

2026-06-24  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  144 views
পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা - Chief TV

ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন বুধবার সকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাশার।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন শুরু হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৮ হাজার ৭০৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তারা বলেন, কোনো শিশু যাতে এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


Share: