শৈশব থেকে যাদের পরম মমতায় মা-বাবা হিসেবে জেনে এক ছাদের নিচে বড় হয়েছেন, জীবনের ১৮ বসন্ত পার করার পর হঠাৎ একদিন ক্লাউডিয়া চৌধুরী জানতে পারেন—তারা তার জৈবিক মা-বাবা নন। মুহূর্তেই যেন পায়ের তলার মাটি সরে যায় তার; তাসের ঘরের মতো ভেঙে পড়ে শৈশবের সব স্বপ্ন আর সাজানো সংসার।