সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।