Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / টিজারের পর এবার প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ ফার্স্টলুক পোস্টার - Chief TV

টিজারের পর এবার প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ ফার্স্টলুক পোস্টার - Chief TV

2026-03-10  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  35 views
টিজারের পর এবার প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ ফার্স্টলুক পোস্টার - Chief TV

ফারজানা সুমি অভিনীত নতুন সিনেমা ‘আতরবিবিলেন’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার প্রকাশ করা হয়েছিল, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছিল।

ফার্স্টলুক প্রকাশ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।

টিজারের পর এবার প্রকাশ পেল আতরবিবিলেন ফার্স্টলুক পোস্টার - 1Chief TV

তিনি বলেন, “নতুন নির্মাণ ও নতুন গল্প নিয়ে কাজ হলে আমাদের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।” এ সময় তিনি ‘আতরবিবিলেন’ সিনেমাটির জন্য শুভকামনাও জানান। অনুষ্ঠানে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ফারজানা সুমি বলেন, “সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আতরবিবি চরিত্রটি করা আমার জন্য সহজ ছিল না। চরিত্রটির জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। প্রায় এক বছর আগে রোজার মাসে অনেক পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক যদি সিনেমাটি উপভোগ করেন, তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে।”

সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। এছাড়া খল চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপুকে। গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে অভিনয় করেছেন শাওন হাসান ও আসিফ বাবু।

টিজারের পর এবার প্রকাশ পেল আতরবিবিলেন ফার্স্টলুক পোস্টার - 2Chief TV
 

‘আতরবিবিলেন’ সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন রাইসুল রনী। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু এবং আর্ট ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন ফরিদ আহমেদ।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, গল্পনির্ভর এই সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে। টিজার প্রকাশের পর যে সাড়া পাওয়া গেছে, ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

হিট নাকি ফ্লপ, কোন পথে হাঁটছেন শাকিব খান - Chief TV

হিট নাকি ফ্লপ, কোন পথে হাঁটছেন শাকিব খান                                          

 

০৯ মার্চ ২০২৬

সিনেমাটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরসহ বিভিন্ন স্থানে। ইতোমধ্যে সিনেমাটির সব কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে এবং এটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্তসহ অনেকে।


Share:

Single Page