Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আবহাওয়া / গাইবান্ধা সুন্দরগঞ্জে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি - Chief TV

গাইবান্ধা সুন্দরগঞ্জে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি - Chief TV

2026-05-18  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  36 views
গাইবান্ধা সুন্দরগঞ্জে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি - Chief TV

সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয় ক্ষতি  হয়েছে। এবং সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৫ বছরের পুরো বটগাছ পড়ে গিয়ে বিদ্যালয়ে অফিস কক্ষ  সহ চারটি ক্লাসরুমের ক্ষতি হয়।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২.৩০ মিনিটের  পর ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জে বিভিন্ন স্থানে ।

রাত ২.৩০  মিনিটের পর থেকে ৪ টা পযন্ত  স্থায়ী তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাহিরগোলা মোড় থেকে বাইপাস পযন্ত পৌর শহরের এই স্থানে বটগাছ বৈদ্যুতিক খুঁটির ওপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।এবং ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হনয়

ঝড়ে  সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়,হাসপাতালে রোডে, গাজির কুড়া আলুটারি এলাকায় রাস্তা বড় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ যাতায়াত বন্ধ হয়েছে ।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বাবু  জানান, ঝড়ে সুন্দরগঞ্জ পৌরসভায় শিক্ষা প্রতিষ্টান সহ  বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারেন্টের  পোল ভেঙে গিয়েছে একাধিক জায়গায় এত বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে ।

এখন পযন্ত সুন্দরগঞ্জ উপজেলা মোট  ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এছাড়া স্থানীয় প্রশাসনের  সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে পাওয়া যায়নি এবং তার আনুষ্ঠানিক বক্তব্যও নেয়া সম্ভব হয়নি।


Share: