Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটে ২০ ব্যাটালিয়ন বিজিবির অভিযান: যৌন উত্তেজক সিরাপসহ আটক ১ - Chief TV

জয়পুরহাটে ২০ ব্যাটালিয়ন বিজিবির অভিযান: যৌন উত্তেজক সিরাপসহ আটক ১ - Chief TV

2026-04-25  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  29 views
জয়পুরহাটে ২০ ব্যাটালিয়ন বিজিবির অভিযান: যৌন উত্তেজক সিরাপসহ আটক ১ - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জয়পুরহাট -২০ ব্যাটালিয়ন বিজিবি। এসময় রায়হান (৫৬) নামের এক জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল আখিড়াপুকুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রায়হান উপজেলার আখিড়াপুকুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার ​সড়াইল আখিড়াপুকুর গ্রামে ভারতের পাচারের উদ্দেশ্যে অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ নজরুলের মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস-এর নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

তল্লাশী কালে ৮ হাজার ৬৩ বোতল যৌন উত্তেজক একেএল ওয়ান ১০০ এমএল সিরাপ উদ্ধার করেন। এসময় নজরুল ইসলামকে আটক করেন বিজিবি।

আটক নজরুলের তথ্য মতে র‍্যাব বিজিবি,র যৌথ অভিযানে একই দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে  ৭ হাজার ৪শ ৮৫ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

​আটক কৃত এই সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য ৪৫লক্ষ ৪৪ হাজার ৮শ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে তা জনসমক্ষে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।


Share: