Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বেহেস্তের টিকেটের নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল - Chief TV

বেহেস্তের টিকেটের নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল - Chief TV

2025-11-22  ডেস্ক রিপোর্ট  149 views
বেহেস্তের টিকেটের নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল - Chief TV

গত এক দশকে শেখ হাসিনার বিরুদ্ধে জামায়াতে ইসলামী কোনো উল্লেখযোগ্য আন্দোলন গড়ে তুলতে পারেনি—এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, ধর্মের নামে ‘বেহেশতের টিকেট’ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে দলটি, যা ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নয়।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এতদিন প্রচারযুদ্ধে ব্যস্ত থাকলেও এখন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল সুর নরম করছে।

ফখরুল বলেন, জিয়াউর রহমানের সময়েই জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে। আর পিআরের মতো গণভোট প্রসঙ্গ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে না।

তিনি আরও জানান, জুলাই সনদে যেসব বিষয় এসেছে, তাতে অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।


Share: