Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / পাঁচবিবিতে মাদক-জুয়া দমনে কঠোর অবস্থানের ঘোষণা - Chief TV

পাঁচবিবিতে মাদক-জুয়া দমনে কঠোর অবস্থানের ঘোষণা - Chief TV

2026-02-25  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  47 views
পাঁচবিবিতে মাদক-জুয়া দমনে কঠোর অবস্থানের ঘোষণা - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারণ ভবনের সভাকক্ষে এ সভা শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে ক্যাসিনো ও অবৈধ জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, ফুটপাত দখলমুক্ত রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া আসন্ন জাতীয় ও স্থানীয় বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share:

Single Page