Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / শাহজাদপুরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল - Chief TV

শাহজাদপুরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল - Chief TV

2025-09-26  সম্পাদক  97 views
শাহজাদপুরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল - Chief TV

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।


(২৬শে সেপ্টেম্বর) শুক্রবার সকাল দশটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে থানারঘাট ব্রিজ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক হয়ে শক্তিপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারি আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, আব্দুল খালেক, আব্দুল লতিফ, আমিনুল ইসলাম, আইয়ুব আলী, আবু ইসাক সহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা অতিদ্রুত জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনের আহ্বান জানান।


Share:

Single Page