সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে রায় ঘোষণার সময় বলা হয়, উসকানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মতো পাঁচটি অভিযোগে তারা দোষী। মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রায় সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। ঢাকার দশটি স্থানে বড় পর্দায়ও রায় দেখানো হয়।
মামলায় মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের জন্য প্রথম মামলা হয়।