কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলার থানাহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১১৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেছে সংযোগ ফাউন্ডেশন।
“মানুষের জন্য, মানুষের পাশে” - এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টায় থানাহাট ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে দ্বিতীয় পর্যায়ের এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবারগুলো উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্যাকেজ বিতরণ সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, রমজান মাসে নিম্ন আয়ের মানুষ যেন ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়াই খাদ্যের ব্যবস্থা করতে পারেন—সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিটি ফুড প্যাকেজে ছিল:
ছোলা বুট – ১ কেজি
সয়াবিন তেল – আধা লিটার
মসুর ডাল – আধা কেজি
খেজুর – আধা কেজি
চিনি – আধা কেজি
বিতরণকালে শৃঙ্খলা ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হয়। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই প্যাকেজ বিতরণ করা হয়, যাতে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা: রুনা বেগম। দায়িত্ব পালন করেন মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা, তারিফ ও মোসলেমা
ফুড প্যাকেজ গ্রহণকারী পরিবারগুলো সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।