এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
মেহেরপুরের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামের একটি বাড়ি। শোবার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি দ্রুতগতির প্রাইভেট কার। ঘুম ভেঙে আতঙ্কে ছুটে বেড়ান পরিবারের সদস্যরা।