Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / তারেক রহমানের জন্মদিনে ক্যান্সার আক্রান্ত জমেলার দায়িত্ব নিলেন রিগ্যান - Chief TV

তারেক রহমানের জন্মদিনে ক্যান্সার আক্রান্ত জমেলার দায়িত্ব নিলেন রিগ্যান - Chief TV

2025-11-20  ডেস্ক রিপোর্ট  205 views
তারেক রহমানের জন্মদিনে ক্যান্সার আক্রান্ত জমেলার দায়িত্ব নিলেন রিগ্যান - Chief TV

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বগুড়ায় ক্যান্সার আক্রান্ত অসহায় জমেলা বেওয়ার পাশে দাড়িয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া ইমপালস হসপিটালে গিয়ে ক্যান্সারে আক্রান্ত জমেলার চিকিৎসায় নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ক্যান্সার আক্রান্ত রোগী জমেলা বেওয়া (৩০) বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ভাঙ্গারী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন মরনব্যাধী ক্যান্সারে ভুগছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। জমেলা বেওয়ার এই পরিস্থিতির কথা জানতে পেরে তার পুরো দায়িত্ব নেন সাবেক এই ছাত্রদল নেতা।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার বাতিঘর তারেক রহমান। তার জন্মদিনে আমরা ভিন্ন ভাবে পালন করছি। আমরা জানতে পারি অর্থের অভাবে ক্যান্সারে আক্রান্ত  জমেলা বেওয়ার চিকিৎসা বন্ধের পথে। খবর পাওয়ার পর আমরা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তার চিকিৎসার সকল ব্যয় আমরা বহন করব। জমেলা বেওয়াকে সুস্থ করে আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই। তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার প্রত্যয়ে কাজ করছি।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বগুড়া সদর আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন। ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে আমরা তাকে সদর আসন থেকে নির্বাচিত করব। তারেক রহমানের হাতেই ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়ায় আবারও উন্নয়নের জোয়ার বইবে। তাই সকলকে এক হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের জন্য কাজ করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা নাসিরুদ্দীন মামুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহমদুল হক, রিবন হাসান রুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ শেখ, এবিএস খাইরুল ইসলাম, সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুজ সাকিদার, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ শাহ নেওয়াজ বিশাল, শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সুমন হোসেন, আরমান হোসেন, সরকারি আইএইচটির সাধারণ সম্পাদক আল আমিন সিনহা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহাম্মেদ সহ আরও অনেকে।


Share: