প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও থাকবেন। এ পরিদর্শনের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আশা করি, ঢাকা মেডিক্যালের চিত্রই বদলে যাবে।”
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবাই সহযোগিতা করলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। তিনি সতর্ক করে বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি বাড়তে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার নির্ণয় আরও নির্ভুল করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি আধুনিক মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে, যা রোগ শনাক্তে সহায়ক ভূমিকা রাখবে।