Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / টানা ৬০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সাইকেল উপহার - Chief TV

টানা ৬০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সাইকেল উপহার - Chief TV

2026-04-14  কামরুল ইসলাম সৈকত, স্টাফ রিপোর্টার  59 views
টানা ৬০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সাইকেল উপহার - Chief TV

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে শিশু-কিশোর ও তরুণদের নামাজমুখী এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৬০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় শিক্ষার্থীদের মাঝে সাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ১২নং চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, নতুন প্রজন্মকে ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার উল্লাহ পাটওয়ারী এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, ইমাম ও সমাজসেবকরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক আবদুল কাইয়ুম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


Share: