ঠাকুরগাঁওয়ের নাসিমা নামে এক গৃহবধুর পেছনের অংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ
গৃহবধুর পেছনের অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের নাসিমা নামে এক গৃহবধুর স্বামী বলছেন, রবিবার দুই সন্তানসহ বাড়ী থেকে বের হয়ে তিনি কবিরাজের বাড়ী যেতে চেয়েছিলেন। দুই সন্তানকে বাড়ীতে পাঠিয়ে দেন। কিন্তু তিনি ফেরত যাননি।
সোমবার (১জুন) সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় নামক স্থানে স্থানীয়রা একটি ওই গৃহবধুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।