Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / ৮ উইকেট নিয়ে ভুটানের সোনামের বিশ্বরেকর্ড - Chief TV

৮ উইকেট নিয়ে ভুটানের সোনামের বিশ্বরেকর্ড - Chief TV

2025-12-29  ডেস্ক রিপোর্ট  107 views
৮ উইকেট নিয়ে ভুটানের সোনামের বিশ্বরেকর্ড - Chief TV

ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে এমন এক কীর্তি গড়েছেন, যা টি–টোয়েন্টি ক্রিকেটে আগে কেউই পারেননি। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া-কোনো পর্যায়েই এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার নজির ছিল না। সেই ইতিহাসই নতুন করে লিখেছেন ২২ বছর বয়সী এই স্পিনার।

শুক্রবার গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে মিয়ানমারের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে এই অসাধারণ পারফরম্যান্স করেন ইয়েশে। চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়ে তিনি মিয়ানমারকে গুটিয়ে দেন ৪৫ রানে।

এর আগে ভুটান ৯ উইকেটে তুলেছিল ১২৭ রান। পুরো সিরিজজুড়েই ম্যাচগুলো একপেশে হয়ে উঠেছে। এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের শিকার ১২ উইকেট। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার।

ইয়েশের এই কীর্তির আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুজন বোলার এক ইনিংসে ৭ উইকেট নিতে পেরেছিলেন। তারা হলেন-২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুস (৭/৮) এবং ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ (৭/১৯)।

আন্তর্জাতিক ম্যাচের বাইরে পুরুষদের টি-টোয়েন্টিতে এই কীর্তি হয়েছে আরও দুইবার-২০১৯ সালে লেস্টারশায়ারের হয়ে কলিন অ্যাকারম্যান (৭/১৮) এবং ২০২৫ সালে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকার ক্যাপিটালসের বিপক্ষে তাসকিন আহমেদ (৭/১৯)।

নারীদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও সামগ্রিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার এখনো ৭ উইকেট বিনা রানে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন ইন্দোনেশিয়ার রোহমালিয়া। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও তিনটি ৭ উইকেট নেওয়ার নজির রয়েছে-নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক (৭/৩), আর্জেন্টিনার অ্যালিসন স্টকস (৭/৩) এবং সাইপ্রাসের সামান্থি দুনুকেদেনিয়া (৭/১৫)। এ ছাড়া নারীদের ঘরোয়া টি-টোয়েন্টিতেও এমন চারটি ঘটনা নথিভুক্ত আছে।

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয় সোনাম ইয়েশের। সেই ম্যাচেই তিনি ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। এরপর আর এত দ্রুত উইকেটের ঝড় তুলতে না পারলেও, এখন পর্যন্ত ৩৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ৩৭ উইকেট।


Share:

Single Page