পঞ্চগড়ে অটো-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পঞ্চগড় সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের মধুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি
মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী হাসিবুল ইসলামসহ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে হাসিবুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে ১ নম্বর অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।