Author: আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন (নীলফামারী জেলা প্রতিনিধি)
Posts by আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রধান শিক্ষক ও তার দলবল কর্তৃক সাংবাদিককে পেটানো মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে কৌশলে ডেকে নিয়ে মারপিট ও আটক করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে। আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রোমান ইসলাম।
নীলফামারীর কিশোরগঞ্জে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়ে রেজাউল করিম (৪০) নামে এক বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রেখে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (এমপিও) সঙ্গে চিকিৎসকদের দীর্ঘ সময় ধরে গল্প ও উপহার সামগ্রী আদান-প্রদানের অভিযোগ উঠেছে। এতে হাসপাতালে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি গিয়ে সরকারি চিকিৎসা সেবার এমন বে
নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেলিনা বেগম(৩০) নামের এক গৃহবধূও গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নামার মুখে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত ‘নীলফামারী নৃত্য উৎসব ২০২৬’-এ মঞ্চস্থ হতে যাওয়া লোককাহিনীভিত্তিক নৃত্যনাট্য ‘বেহুলার বাসর’-এর প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রতিদিনের নিয়মিত মহড়ায় অংশ নিয়ে শিল্পীরা নিজেদের পরিবেশনা আরও নিখুঁত ও আকর্ষণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক শ্যালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুহাম্মাদ খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা মূল্যায়ন প্রতিযোগিতার "উপজেলা সেরা ও গুণীজনদের সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠান আজ রবিবার দুপুর ১২টায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকালে এলাকাবাসী পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেন। এতে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয়
নীলফামারীর কিশোরগঞ্জে মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামে এক মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।