Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ - Chief TV

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ - Chief TV

2026-04-07  ডেস্ক রিপোর্ট  133 views
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ - Chief TV

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রাশসন মন্ত্রণালয়।

উপ-পরিচালক মো. গোলাম রব্বানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে এক বছর মেয়াদে এই নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয় বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী মো. কামাল উদ্দিন মজুমদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অনান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধাতি হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হল। 


Share: