Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বাউফলে চলছে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী - Chief TV

বাউফলে চলছে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী - Chief TV

2026-06-11  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  25 views
বাউফলে চলছে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী - Chief TV
পটুয়াখালীর বাউফলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী। আজ ১১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
আগামী ১২ জুন পর্যন্ত এই প্রদর্শনী ও সেমিনার চলবে।

উপজেলা প্রশাসন, বাউফল এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ মাহমুদ আল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মাহমুদ আল হাসান বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় পর্যায়ে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও তার সঠিক সম্প্রসারণ অত্যন্ত জরুরি। আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর আইএনএআরএস-এর সাইন্টিফিক অফিসার জনাব মোঃ রিপাজ উদ্দিন। তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা ও এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সালেহ আহমেদ।
 
তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও জীবনযাত্রার মান বাড়ানোর ওপর জোর দেন। দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

Share: