Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ার ধুনটে কৃষকের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - Chief TV

বগুড়ার ধুনটে কৃষকের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - Chief TV

2025-12-11  এম,এ রাশেদ, (প্রতিনিধি) বগুড়া  118 views
বগুড়ার ধুনটে কৃষকের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - Chief TV

বগুড়ার ধুনট পৌরসভার ২নং ওয়ার্ডের চড়পাড়া গ্রামে এক কৃষকের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী কৃষক আশাদুল ইসলাম বাবু (৩২) পূর্ব ভরণশাহী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। তিনি জানান, চড়পাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে আলেফ উদ্দিন ও তার লোকজন ধুনট মৌজার জে.এল. নং ৩৭, এস.এ খতিয়ান নং ১০৭৬, দাগ নং ৭০৭৩ - মোট ৬৪ শতক ধানী জমির মধ্যে ১৭ শতক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ শুরু করেন।

‎তিনি আরও জানান, “আমার জমিতে ঘর তোলা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আলেফ উদ্দিনকে ঘর নির্মাণের বিষয়ে জিজ্ঞাসা করি। তখন তিনি ও তার লোকজন আমার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আমাকে মারধরের জন্য তেড়ে আসেন। জীবনভয়ে আমি সেখান থেকে ফিরে আসি।”

‎তিনি জানান, খবর লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলেফ উদ্দিন জানান, “আমরা আমাদের করায়ত্ত সম্পত্তিতে ঘর নির্মাণ করছি। দীর্ঘদিন ধরে আমরা এ জমি ভোগদখল করে আসছি। বাদী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার চেষ্টা করছে।”

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “জোরপূর্বক ঘর নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Share: