Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার - Chief TV

বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার - Chief TV

2026-02-19  ডেস্ক রিপোর্ট  38 views
বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার - Chief TV

বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারে, তিনি ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে শাজাহানপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এসব অভিযোগে ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করে, হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


Share:

Single Page