নতুন দিনের আহ্বানে শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৬। বছরের প্রথম দিন থেকেই বৈশ্বিক ক্রীড়াঙ্গন ব্যস্ত সূচিতে ডুবে যেতে চলেছে। প্রতি বছরের মতো এবারও ফুটবল থাকবে ক্রীড়াবিশ্বের কেন্দ্রবিন্দুতে। বিশেষ আকর্ষণ হিসেবে সামনে আসছে বহুল প্রতীক্ষিত ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সর্ববৃহৎ ফুটবল মহাযজ্ঞ।
বিশ্বকাপের বাইরে পুরো বছরজুড়েই থাকবে ফুটবলের জমজমাট লড়াই—ফিফা উইন্ডো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগসহ মহাদেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিযোগিতা। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালে বিশ্ব ফুটবলের মাসভিত্তিক গুরুত্বপূর্ণ সূচিগুলো—
🟢 জানুয়ারি
নতুন বছরের শুরুতেই আফ্রিকান ফুটবলে উত্তেজনা।
৩–৫ জানুয়ারি: আফ্রিকান নেশন্স কাপ, শেষ ষোল
৯–১০ জানুয়ারি: কোয়ার্টার ফাইনাল (মরক্কো)
১৭ জানুয়ারি: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৮ জানুয়ারি: ফাইনাল (রাবাত)
২০–২১ ও ২৮ জানুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২২ জানুয়ারি: ইউরোপা লিগ
২৩–২৫ জানুয়ারি: সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
🟢 ফেব্রুয়ারি
ইউরোপ ও আফ্রিকার ক্লাব ফুটবলে ব্যস্ত সময়।
সিএএফ কনফেডারেশন্স কাপ ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের একাধিক রাউন্ড
নারী চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা/কনফারেন্স লিগ প্লে-অফ (১ম ও ২য় লেগ)
🟢 মার্চ
নকআউট পর্বে উত্তেজনার চূড়ান্ত ধাপ।
এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, শেষ ১৬
সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ও কনফেডারেশন্স কাপ, কোয়ার্টার ফাইনাল
বিশ্বকাপ ইউরোপিয়ান ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ
🟢 এপ্রিল
সেমিফাইনাল ও ফাইনালের দিকে যাত্রা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, কোয়ার্টার ফাইনাল
নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল
এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট (সৌদি আরব)
আফ্রিকান ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনাল
🟢 মে
ফুটবল মৌসুমের সবচেয়ে জমজমাট মাস।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ ফাইনাল
ইংলিশ এফএ কাপ, ইতালিয়ান কাপ, জার্মান কাপ ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল
ইউরোপের শীর্ষ লিগগুলোর শেষ রাউন্ড
নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ও কনফেডারেশন্স কাপ ফাইনাল
🟢 জুন–জুলাই
বিশ্ব ফুটবলের মহারণ—ফিফা বিশ্বকাপ ২০২৬
১১–২৮ জুন: গ্রুপ পর্ব
২৯ জুন–৩ জুলাই: শেষ ৩২
৪–৭ জুলাই: শেষ ১৬
৯–১১ জুলাই: কোয়ার্টার ফাইনাল
১৪ ও ১৫ জুলাই: সেমিফাইনাল
১৮ জুলাই: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৯ জুলাই: ফাইনাল (ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র)
🟢 আগস্ট
১২ আগস্ট: ইউরোপিয়ান সুপার কাপ (অস্ট্রিয়া)
🟢 ডিসেম্বর
৬ ডিসেম্বর: ইউরো ২০২৮ বাছাইপর্বের ড্র (বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ড)
২০২৬ সাল তাই ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে স্মরণীয় এক বছর। বিশ্বকাপের রোমাঞ্চের পাশাপাশি ক্লাব ফুটবলের শীর্ষ আসরগুলো পুরো বছরজুড়েই ক্রীড়াঙ্গনকে রাখবে উত্তাল।