জামালপুরের বকশীগঞ্জে নিজ বসত ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার বেগম চন্দ্রাবাজ গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেন বৃদ্ধা শামসুন্নাহার। মিলাদ শেষে মধ্যরাতে শুয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে তিনি বের না হলে বাড়ির লোকজন তার ঘরে যায় এবং হাতে বিদ্যুৎ এর তার জড়ানো দেখতে পায়।
পরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা শামসুন্নাহার নিজ ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে ও মেয়ে দুজনই ঢাকা থাকেন। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৮ টার মধ্যে যেকোন সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি আরো বলেন এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।