Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বসতবাড়িতে অগ্নিকান্ডে ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই - Chief TV

বসতবাড়িতে অগ্নিকান্ডে ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই - Chief TV

2026-02-16  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  47 views
বসতবাড়িতে অগ্নিকান্ডে ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই - Chief TV

নওগাঁর মান্দা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকউলি গ্রামের মো. আনিসার আফাজের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ওই কৃষকের চারটি গরু মারা গেছে এবং কয়েক লাখ টাকার আসবাবপত্রসহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আনিসার আফাজের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরের ভেতরে থাকা ধান-চাল, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী আনিসার আফাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সব শেষ হয়ে গেল। চোখের সামনে গরুগুলো পুড়ে মরল, কিছুই করতে পারলাম না। ঘরের আসবাবপত্রসহ সব সহায়-সম্বল এখন ছাই।”

কশব ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্যরা জানান, আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে এর আগেই ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মান্দা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানা গেছে।


Share:

Single Page