দেশের উত্তরের আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে এখন পুরোদমে জমে উঠেছে ঐতিহ্যবাহী আমের বাজার। প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এই বাজারে চলছে কোটি কোটি টাকার আম কেনাবেচা। ল্যাংড়া, ক্ষীরশাপাত, ও রুপালী (আম্রপালি) আমের সুবাসে এখন মুখরিত পুরো উপজেলা সদর।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ও মান বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা আম্রপালি ও ল্যাংড়া আমের।

বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ট্রাকের পর ট্রাক আম নিয়ে যাচ্ছেন। প্রতি মণ আম জাতভেদে ২৫০০ টাকা থেকে শুরু করে ৪৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সাপাহার আম বাজারকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন। হাটে আসা ব্যাপারি ও চাষিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ওজনে কারচুপি রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
আম আড়তদার ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান, প্রতিদিন এই বাজারে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে।

কুরিয়ার সার্ভিসগুলো দিনরাত ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে, যার ফলে সাধারণ ক্রেতারাও অনলাইনে অর্ডার করে সরাসরি বাগান তাজা আম পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে, ভরা মৌসুমে সাপাহার আম বাজার এখন প্রাণচঞ্চল, যা স্থানীয় অর্থনীতিতে এক বিশাল জোয়ার এনেছে।