আগামী ফেব্রুয়ারি-মার্চে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলংকায়। টুর্নামেন্টের আড়াই মাস আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সূচি অনুযায়ী, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।

একই দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। উদ্বোধনী দিনে বাংলাদেশও তাদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি হবে কলম্বোতে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। আর যদি বাবর আজমরা উঠতে না পারে, তাহলে ফাইনাল হবে আহমেদাবাদে।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে কলম্বোতে। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসি এ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়।