Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার - Chief TV

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার - Chief TV

2026-02-28  ডেস্ক রিপোর্ট  40 views
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার - Chief TV

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং উদ্বৃত্ত খাদ্য রপ্তানির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। শনিবার তিনি খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক কৃষক উপকৃত হবেন এবং আশেপাশের জেলার খাদ্য সরবরাহও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে সঠিকভাবে সার পান, তার জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।


Share:

Single Page