Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার শ্বশুর শাশুড়ি ও দেবর পলাতক

চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার শ্বশুর শাশুড়ি ও দেবর পলাতক

2026-06-21  ডেস্ক রিপোর্ট  22 views
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার শ্বশুর শাশুড়ি ও দেবর পলাতক

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

শনিবার (২০ জুন) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সঙ্গে একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির মৃত কবির হোসেনের ছেলে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষে রিফাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ঘটনার কয়েক ঘণ্টা আগে ফয়সাল শ্বশুর বাড়রি লোকজনকে রিফাকে দ্রুত তার বাড়িতে নিয়ে যেতে বলে পরে সে কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলে আপনাদের মেয়ে অসুস্থ তাকে আবার নিয়ে আসুন কিন্তু মেয়ের সঙ্গে তারা কথা বললে দেখা যায় সে সুস্থ এতে তারা আতঙ্কিত হয়ে কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে তাদের মেয়ে আর বেঁচে নেই।

নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় সৌদি প্রবাসী ভাই ফয়সালের ফোন পেয়ে তিনি রিফার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে ঘরের উভয় দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকা বাসির দাবি হচ্ছে এই নেক্যার জনক ঘটনার সাথে জড়িত আসামীদের প্রশাসন যদি অতি দ্রুত বিচারের আওতায় না আনে তবে তারাই আসামীদের বিচার করবে।


Share: