Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা - Chief TV

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা - Chief TV

2026-03-11  ডেস্ক রিপোর্ট  107 views
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা - Chief TV

বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ২০ মিনিট) শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলেন।

এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া। বুধবার বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ টাকা দেয়নি। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কারখানার শ্রমিক আফিয়া আক্তার বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি রয়েছে। অথচ আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি। তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে।

এ বিষয়ে শেফার্ড জিন্স লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন।


Share: