কারিমুল হাসান, ধুনট, বগুড়া:
বগুড়ার ধুনটে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলা জামায়াতের উদ্যোগে ধুনট আদর্শ কেজি স্কুল হলরুমে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত নির্বাচন সংক্রান্ত ভোট প্রদান সহ সাংগঠনিক ও আসন্ন নির্বাচনী বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম প্রমুখ।