Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দুর্যোগ মন্ত্রণালয়ে ১০,৩৫০ কোটি, নতুন বাজেট ৯.৩৮ লাখ কোটি - Chief TV

দুর্যোগ মন্ত্রণালয়ে ১০,৩৫০ কোটি, নতুন বাজেট ৯.৩৮ লাখ কোটি - Chief TV

2026-06-11  মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধি  23 views
দুর্যোগ মন্ত্রণালয়ে ১০,৩৫০ কোটি, নতুন বাজেট ৯.৩৮ লাখ কোটি - Chief TV
‎দেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব দেন। উল্লেখ্য, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা; সেই তুলনায় এবার বরাদ্দ প্রায় ১ হাজার ২৮১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে সরকার দেশব্যাপী বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে অতিদরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে পরিচালিত ‘কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি)-র আওতায় ইতোমধ্যে প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশই নারী শ্রমিক।
 
এছাড়া গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং টেস্ট রিলিফ (টিআর) খাতে ১ flag হাজার ৪৫৪ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
 
পাশাপাশি ভূমিকম্প ও বড় ধরনের নগর দুর্যোগ মোকাবিলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জামসহ ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার সংগ্রহ এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য শতভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ নতুন অর্থবছরের সামগ্রিক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

Share: