২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। এবার ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পৃথকভাবে ফল প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
ফল প্রকাশের সময় এবারও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
ফলাফল দেখার পদ্ধতি
অনলাইনে ফলাফল দেখতে:
www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম (সাধারণ বোর্ড):
মোবাইলের মেসেজ অপশনে লিখুন —
HSC [বোর্ডের তিন অক্ষর] [রোল নম্বর] 2025
তারপর পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025
মাদরাসা (আলিম) পরীক্ষার ফলাফল
আলিম পরীক্ষার ফল দেখা যাবে দুটি উপায়ে —
অনলাইনে www.bmeb.gov.bd
ওয়েবসাইটের ‘অনলাইন সেবা’ কর্নার থেকে।
অথবা educationboardresults.gov.bd
এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে।
এসএমএসে জানতে লিখুন:
ALIM MAD [রোল নম্বর] 2025
এবং পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: ALIM MAD 123456 2025
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
প্রতিষ্ঠান বা কলেজভিত্তিক ফল জানতে https://eboardresults.com
ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ অপশন সিলেক্ট করে সংশ্লিষ্ট EIIN নম্বর ব্যবহার করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে www.bteb.gov.bd
ওয়েবসাইটে ‘Result Corner’-এ গিয়ে।
এসএমএসে জানতে চাইলে:
HSC TEC [রোল নম্বর] 2025
লিখে পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: HSC TEC 123456 2025