বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - বিআইএফএফ ২০২৬-এর ডকুমেন্টারি ফিল্ম মেকিং ওয়ার্কশপের আওতাধীন রাউফেল আহম্মেদ পরিচালিত নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র "করতোয়া", ভারতের কলকাতায় অনুষ্ঠিত ফেস্ট - ৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
উৎসবের দল ফিল্ম জমা হওয়ার পর সদয় কথা লিখেছে এবং তারা ছবিটির প্রচারের জন্য পোস্টার এবং ট্রেলার উপকরণ ব্যবহার করবে বলে জানান বিআইএফএফ ২০২৬-এর ডকুমেন্টারি ফিল্ম মেকিং ওয়ার্কশপের প্রশিক্ষক মোঃ রাকিবুল হাসান (যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলার ইতিহাসে উচ্চশিক্ষার সার্টিফিকেট এবং ফ্যালমাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফিতে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি (ICP) থেকে সৃজনশীল অনুশীলনে এক বছরের সার্টিফিকেট অর্জনধারী। হাসানের কাজ বিবিসি এবং অন্যান্য সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন মিডিয়া এবং বইগুলিতে ব্যবহার করা হয়)।
রাউফেল জানান, কৌতূহল এবং গল্প বলার মাধ্যমে আমাদের ভূদৃশ্যের মূলে প্রোথিত আন্তর্জাতিক পরিসরে পা রাখা সত্যিই বিশেষ অনুভূতি। এটি বগুড়ার চেতনা এবং নদী সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করেছে। সম্প্রতি "করতোয়া" ফিল্মটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত ফেস্ট - ৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ জমা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ব-এর আরও বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের জন্য পাঠানো হবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী, দেখা যাক ছবিটি কতদূর ভ্রমণ করে।
এর আগে ঘুড়ি, শুভ অসময়, সম্প্রীতি ও ভালোবাসা, মুখোশ মুখো, ডেডবডিসহ বিভিন্ন প্রজেক্টে সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি রাউফেল নিজের লেখা "হারকিউলিস" নামে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন যা ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে। রাউফেল বর্তমানে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের ২য় বর্ষের ছাত্র। ভবিষ্যতে একজন সফল চলচ্চিত্র নির্মাতা হওয়ার ইচ্ছা আছে বলে জানা যায়।
করাতোয়া-য় রাউফেলের পাশাপাশি যৌথ পরিচালনায় ছিলেন সাদিক সরোয়ার সুনাম।
আগামী ১৭-২১ নভেম্বর, ২০২৬ তারিখে কলকাতার সংস্কৃতি মন্ত্রণালয়ের নৃতাত্ত্বিক জরিপ (AnSI) তে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে "করতোয়া" আইপিএস নিউজ এজেন্সিতে প্রদর্শিত হয়েছে।