Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / বাপা-ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত - Chief TV

বাপা-ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত - Chief TV

2026-06-13  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  79 views
বাপা-ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত - Chief TV

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ অ্যাসোসিয়েশন (BAPA)-এর আয়োজনে রাজধানীর Green Garden-এ “BAPA-EBT Implementation Progress Review Workshop” অনুষ্ঠিত হয়েছে। ASSET প্রকল্পের Enterprise-Based Training (EBT) কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং পরবর্তী করণীয় নিয়ে এ কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব সামসুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BAPA-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উজমা চৌধুরী।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ASSET প্রকল্পের উপ প্রকল্প পরিচালক প্রকৌঃ রবীন্দ্রনাথ মাহাত। স্বাগত বক্তব্যে তিনি শিল্প প্রতিষ্ঠানে বাস্তব কর্মপরিবেশে প্রশিক্ষণ প্রদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দক্ষতা উন্নয়নকে শুধু শ্রেণিকক্ষ বা প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; শিল্পের ভেতরেই প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে। এতে প্রশিক্ষণ হবে বেশি বাস্তবমুখী, কর্মসংস্থান হবে সহজতর এবং শিল্প প্রতিষ্ঠানও পাবে চাহিদাভিত্তিক দক্ষ কর্মী।

বক্তারা বলেন, দেশের agro-processing sector-এ উৎপাদনশীলতা বৃদ্ধি, মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ জনবল গড়ে তুলতে Enterprise-Based Training একটি কার্যকর মডেল। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম সরাসরি যুক্ত হলে প্রশিক্ষণার্থীরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা পরবর্তীতে কর্মসংস্থান ও উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলে।

প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি বলেন, দক্ষ জনশক্তি ছাড়া শিল্পোন্নয়ন টেকসই হতে পারে না। তিনি EBT কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে শিল্পখাত, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি জনাব সামসুর রহমান খান বলেন, ASSET প্রকল্পের মাধ্যমে শিল্প-চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের কর্মশালা মাঠপর্যায়ের বাস্তবতা বোঝা, অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে BAPA-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উজমা চৌধুরী বলেন, agro-processing sector-এ দক্ষ কর্মী তৈরি এখন সময়ের দাবি। BAPA এই কার্যক্রমকে এগিয়ে নিতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

কর্মশালায় ASSET প্রকল্প, BAPA, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় EBT কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, প্রশিক্ষণের গুণগত মান, মূল্যায়ন প্রক্রিয়া, কর্মসংস্থানের সুযোগ এবং শিল্পখাতের সঙ্গে প্রশিক্ষণের সংযোগ আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, BAPA, ASSET প্রকল্প এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে agro-processing sector-এ দক্ষ মানবসম্পদ উন্নয়ন আরও গতিশীল হবে এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Share: