আগামীকাল (৮ জানুয়ারী) থেকে বগুড়ায় শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬।
আয়োজন করছে পুন্ড্রনগর ফিল্ম সোসাইটি বগুড়া। উৎসবটিতে মোট ৫ ক্যাটাগরিতে ৩২ টি দেশের ৭৪ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের পরিচালক হিসেবে আছেন সুপিন বর্মণ, চেয়ারম্যান এম রহমান সাগর, প্রোগ্রাম প্রধান মশিউর রহমান, (সহ. চেয়ারম্যান) বিধান রয়, অলক পাল (প্রোগ্রাম মোডারেটর), সোহেল (কো-অর্ডিনেটর) গেস্ট-কো-অর্ডিনেটর সাজিদ (ন্যাশনাল), গেস্ট-কো-অর্ডিনেটর ফয়সাল (আন্তর্জাতিক), রাউফেল আহম্মেদ (আতিথেয়তা)-সহ প্রোগ্রাম মেম্বার হিসেবে আছে প্রেম, সুনাম, বৈশালী, পূর্ণতা, শ্রদ্ধা, ইরা আরও অনেকে।
সন্মানিত জুরি বোর্ডে আছেন রাকিবুল হাসান, খন্দকার সুমন, রাজিবুল ইসলাম, অন্তু আজাদ, মারিয়াম ঘাসেমি, সান্তনু গাংগুলী, সারগেই আনাস্কিন সহ অনেকেই।
৮ জানুয়ারী মধুবন সিনেপ্লেক্সে বিকাল ৫ টায় উদ্ভোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে সকল সংস্কৃতিমনা লোকজন আমন্ত্রিত।