ঈদ উপলক্ষে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট–এর একটি বিশেষ চ্যাপ্টার নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এই বিশেষ আয়োজনটি হবে আট পর্বের পূর্ণাঙ্গ গল্পে সাজানো।
নির্মাতা জানান, শুটিং এখনো শুরু না হলেও প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদের দিনই বিশেষ এই চ্যাপ্টারটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে দর্শকদের জন্য নতুন চমক ও নতুন একটি চরিত্র যুক্ত হবে, তবে বিষয়টি এখনই প্রকাশ করা হয়নি।
এই বিশেষ পর্বে আগের মতোই অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও তৌসিফ মাহবুব। নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
নির্মাতার আশা, ঈদের এই বিশেষ আয়োজন দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে।