Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত শ্যামলীর সুপারভাইজার - Chief TV

চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত শ্যামলীর সুপারভাইজার - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  26 views
চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত শ্যামলীর সুপারভাইজার - Chief TV

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৮) পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মরহুম আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস মহাসড়কের হাড়িসর্দার এলাকায় পৌঁছে হঠাৎ কোনো ধরনের সংকেত ব্যবহার না করে সড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সৌহার্দ্য বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর বাস দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


Share: